admin

প্রকাশিত: 7:21 AM, May 14, 2026

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের  খেলাধুলাও করতে  হবে: এমপি এমরান চৌধুরী

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের  খেলাধুলাও করতে  হবে: এমপি এমরান চৌধুরী
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। মোবাইল ফোনে আসক্ত হওয়া যাবে না। মাঠের খেলাধুলায় শরীর সুস্থ ও মন প্রফুল্ল থাকে।
বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল বুধবার বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন- শিক্ষার্থীদের প্রতি বর্তমান সরকারের আলাদা নজর রয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্ম এবং মিড ডে মিল চালুর উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া থেকে শিশু-কিশোররা শিক্ষার আলো থেকে আর বঞ্চিত হবে না।
বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমেদ রেজা ও সম্পাদক সারোয়ার আহমদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অহিদ আহমদ তালুকদার, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, নাজমুল হুদা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও বিদ্যালেয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফৌজিয়া জান্নাত।
এদিকে, গতকাল বুধবার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের কাটলিপুল-গোলা খেয়াঘাট রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন এবং সুরমা নদীর তীরে গোলাঘাট এলাকা পরিদর্শন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঝিরখাই, দিঘীরপাড় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার: কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আগামীকাল সিলেটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দেশবিরোধী যেকোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করতে হবে : মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্টাফ রিপোর্টার: দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

বন্যার দীর্ঘমেয়াদি ধাক্কায় সংকটে সিলেটের হাওর কৃষি

আব্দুল মাজিদ চৌধুরী : কয়েক মাস আগে বয়ে যাওয়া বিধ্বংসী বন্যার পানি নেমে গেলেও তার রেখে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে