admin

প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

লোভা ছড়ায় কোটি টাকার পাথর লুট

লোভা ছড়ায় কোটি টাকার পাথর লুট

কানাইঘাট প্রতিনিধি:

গত আগস্টের ঘটনা। সাদা পাথর লুটের ঘটনায় গোটা দেশ জুড়ে হুলুস্থুল। তৎকালীন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ দায়িত্বে। তিনি কার্যকর ব্যবস্থা নিতে পারেননি। বিতর্ক দেখা দেয় দেশ জুড়ে। বদলি হলেন তিনি। সিলেটে এলেন নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। তিনি আসতেই ‘ডেটলক’ সবখানেই। নীরব হলো পরিস্থিতি। কিন্তু পাথরখেকোদের আটকানো মুশকিল।

প্রশাসনের তরফ থেকে এ যেন এক প্রাণান্তকর লড়াই। পাথর লুট ঠেকানোই কঠিন চ্যালেঞ্জ। কয়েক মাস নীরব থাকার পর এখন আসতে শুরু করেছে বেশ কিছু অভিযোগ। এর মধ্যে বড় অভিযোগ লোভা ছড়ার পাথর লুটের ঘটনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তোলপাড় চলছে। দিনদুপুরেই চলছে লুটপাট। প্রশাসন নীরব। বদলির সময় চলছে। ওসি, ইউএনও বদলি হয়েছেন। নতুনরা এসে দায়িত্ব নিচ্ছেন কিংবা নেবেন। এই সুযোগে লোভা ছড়ায় চলছে পাথর লুটের মহোৎসব চালাচ্ছে একটি পাথরখেকো সিন্ডিকেট।

স্থানীয়রা জানিয়েছেন- লোভা ছড়ায় ইতিমধ্যে কয়েক কোটি টাকার পাথর লুট করা হয়েছে। এখনো চলছে লুটপাট। উপজেলা প্রশাসন নির্বিকার। পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগও। লোভা ছড়া কোয়ারির পাথর এখন প্রশাসনের দখলে। জব্দ করা প্রায় এক কোটি ঘনফুট পাথর থেকে সিলেটের মেসার্স পিয়াস এন্টারপ্রাইজ ৪৪ লাখ ঘনফুট পাথর নিলামে এনেছিল।

কথা ছিল পিয়াস এন্টারপ্রাইজ নিলামকৃত পাথর পুরোটাই সেখান থেকে বিক্রি করে ফেলবে কিংবা সরিয়ে নেবে। প্রশাসনের তরফ থেকে দেয়া হয়েছিল সময়ও। কিন্তু নদীতে পানি না থাকা আনুষঙ্গিক কারণে মেসার্স পিয়াস এন্টারপ্রাইজ ২০ লাখ ঘনফুটের মতো পাথর থেকে রয়্যালিটি আদায়ের মাধ্যমে বিক্রি করতে পেরেছিল। পরবর্তীতে সেটি প্রশাসনের তদন্ত রিপোর্টে সেটি প্রমাণিত হয়েছে। এখনো সেখানে পিয়াস এন্টারপ্রাইজের ২৪ লাখ ঘনফুট পাথর রয়ে গেছে। এর বাইরে প্রশাসনের জব্দ করা পাথরও রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন- প্রায় চার বছর আগে যখন সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পাথরগুলো জব্দ করা হয়েছিল তখন ওই পাথরের মালিকানা ছিল। পরবর্তীতে জব্দ করা পাথর স্থানীয় মালিকরা সরিয়ে নিতে না পারলেও রাতের আঁধারে চোরেরা ১০ থেকে ১৫ লাখ ফুট পাথর চুরি করে নিয়ে গেছে। এবারো চলছে পাথর লুটের মহোৎসব। প্রতিদিন শতাধিক বারকি নৌকা দিয়ে পাথর লুট করে বাগান এলাকা ও লোভাছড়ার মুখ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে সেগুলো বিক্রি করে ভাগবাটোয়ারা করা হচ্ছে টাকা।

স্থানীয় শ্রমিকরা অভিযোগ করেছেন; লক্ষ্মী প্রসাদ ইউনিয়নের আজাদ আহমদ মেম্বারের নেতৃত্বে ডাউকের গুল গ্রামের ইসলাম উদ্দিন, আসাব উদ্দিন, কান্দলা গ্রামের আবুল অয়েছসহ কয়েকজন লুটেরা এই পাথর লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে টহলে থাকা পুলিশ দল তাদের সহযোগিতা করছে। প্রতি বারকি নৌকা থেকে ৪০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। মেসার্স পিয়াস এন্টারপ্রাইজের লোকজন জানিয়েছেন- ওই এলাকায় তাদের ২৪ লাখ ঘনফুট পাথর এখনো রয়ে গেছে। ওই পাথর সরিয়ে নিতে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। পাথর সরিয়ে নেয়ার নির্দেশ পেলেও সরকার পক্ষের আপিলের কারণে বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় তাদের এলাকা থেকেও দিনে-রাতে পাথর লুটপাট করা হচ্ছে। এ ব্যাপারে তারা সহযোগিতা চেয়েও পাচ্ছেন না। পাথর লুটপাটের দৃশ্য সম্বলিত একটি ভিডিওতে দেখা গেছে- বারকি শ্রমিকরা নৌকা দিয়ে জব্দ করা পাথরই সরিয়ে নিচ্ছেন। তারা দলবেঁধে তীরের কাছাকাছি রাখা ওই পাথর সরিয়ে নিচ্ছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি এ সময় তাদের নির্দেশনা দিতেও দেখা গেছে। অভিযোগের ব্যাপারে স্থানীয় আজাদ আহমদ ওরফে বতাই মেম্বার জানিয়েছেন- আমরা তো ‘ডেবিল’ আখ্যায় আখ্যায়িত। এলাকায়ই নেই। কীভাবে পাথর লুটে থাকতে পারি। তবে তিনি বলেন- কিছু সংখ্যক শ্রমিক দিনে ও রাতে কয়েক নৌকা পাথর নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করে। ওই এলাকার মানুষ দুর্দিনে রয়েছে। কেউ সীমান্তের ওপারে ভারতে গুলিতে মারা যাচ্ছে, কেউ পাথর লুট করছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার এসআই শাহ আলম জানিয়েছেন- সীমান্তের ঘটনা দেখবে বিজিবি। আর পাথর লুট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি দেখবেন ইউএনও। পুলিশ দায়িত্ব পালনের সময় কোনো অবৈধ কর্মকাণ্ড দেখলে বাধা দিচ্ছে। আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। তিনি বলেন- পুলিশের মদত কিংবা অন্য কোনো অভিযোগ থাকলে সেটি সত্য নয়। ওই এলাকায় দায়িত্ব পালনে পুলিশের পক্ষ থেকে কোনো গাফিলতি করা হচ্ছে না বলে জানান তিনি।

শ্রমিকদের লুটপাটের বিষয়ে লোভাছড়া আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আখতার হোসাইন জানিয়েছেন- লোভাছড়া কোয়ারিতে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে অপসারণ কিংবা নদী তীর সুরক্ষা এলাকা থেকে পাথর উত্তোলনে শ্রমিক ইউনিয়নের কোনো শ্রমিককে উৎসাহিত করা হয়নি। বরং তাদের আইনের বিষয়টি জানানো হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন- অবৈধভাবে নদীর তীরবর্তী নিম্নাংশে পাথর উত্তোলনের ফলে একটি কমিউনিটি ক্লিনিক যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব