admin

প্রকাশিত: 4:46 AM, November 25, 2025

শাকসু নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

শাকসু নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ

২০ জানুয়ারি ভোট গ্রহণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত তফসিল সাংবাদিকদের কাছে পাঠানো হয়।

পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে। ২৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে। ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা ৩ ডিসেম্বরও একই সময়ে বিতরণ ও জমা দুটিই চলবে। ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এরপর ৬ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৭ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে। ১০ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর।

সবশেষে, আগামী ২০ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ১৬ নভেম্বর ঘোষিত প্রথম তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১৭ ডিসেম্বর। তবে সম্ভাব্য প্রার্থীদের আপত্তি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের আলোচনার পর ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন ভোটের তারিখ হিসেবে ২০ জানুয়ারি নির্ধারণ করে।

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত