admin
প্রকাশিত: 9:12 AM, September 16, 2026
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজারে পৌঁছে জিয়ারত করেন। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রপতি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।’
এর আগে, মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর চর থেকে অনুমোদিত সীমার অতিরিক্ত বালু মিশ্রিত মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় হামলাকারী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আসামি করে অবশেষে ঘটনার ৬দিন
কনাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাটে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে একাধিক ডেন্টাল চেম্বার পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদানকারীদের প্রয়োজনীয়
যাননি সিনিয়র নেতারা স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্টাফ রিপোর্টার: আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বয়কট করেছেন সিলেট মহানগর বিএনপির
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৯ হাজার ৩২৬ কোটি টাকার জোড় পরিকল্পনা স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নগর