admin

প্রকাশিত: 3:44 PM, March 3, 2026

শাহপরানে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি জব্দ, গ্রেপ্তার ৩

শাহপরানে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি জব্দ, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার:

সিলেটের শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মেহেদিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) থানার এসআই (নিঃ) প্রণজিৎ মন্ডল ও তাঁর সঙ্গীয় ফোর্স সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসান। সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘কঅঠঊজও গঊঐঊঘউও ঈঙঘঊ’ জব্দ করা হয়। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি সিলভার রঙের টয়োটা প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৯-৬৩৫৭) আটক করেছে পুলিশ।

আটককৃত তিন যুবকই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বাসিন্দা। সুমন সাহা (২৬), পিতা- ব্রজেন্দ্র সাহা, সাং- দিঘীরপাড়া, মনির কাজী (৩০), পিতা- শাহজাহান খান, সাং- নোওয়াপাড়া, মোঃ রুবেল (৩২), পিতা- মৃত মোঃ শুকুর আলী, সাং- দেবীপুড়া।

এই ঘটনায় শাহপরান (রহঃ) থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারা অনুযায়ী একটি মামলা (মামলা নং-০২, তারিখ: ০২/০৩/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে