admin

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

শাহপরান গেইটে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সাম্য ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হলে সিলেটে কাঙ্খিত উন্নয়ন হবে: মাওলানা হাবিবুর রহমান

শাহপরান গেইটে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সাম্য ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বিজয়ী হলে সিলেটে কাঙ্খিত উন্নয়ন হবে: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শাহপরান (র.) এলাকা সিলেট সিটির অন্তর্ভুক্ত হলেও মানুষ এখনো সিটির সুবিধাদি পায়নি। এলাকাগুলো এখনো অবহেলিত, মিলেনি সাপ্লাইর পানিসহ অন্যান্য নাগরিক সুবিধা। ফলে এলাকা গ্রামাঞ্চলের মতোই অনুন্নত রয়ে গেছে। আমি যদি নির্বাচিত হই ও জামায়াত জোট ক্ষমতায় যায় এসব এলাকাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যকর উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি গতকাল রবিবার সকালে সিলেট নগরীর শাহপরান (র.) থানা এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে এসব কথা বলেন। এসময় শাহপরান (র.) গেইট থেকে মাজার পর্যন্ত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। পরে ওই এলাকা ও রবিরবাজারে গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান। প্রচারমিছিলে ‘হাবিব ভাইয়ের দাড়িপাল্লা; সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার; তারুণ্যের প্রথম ভোট, দাঁড়িপাল্লায় হোক; আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই; দাঁড়িপাল্লা , দাঁড়িপাল্লা’ বলে স্লোগান দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- শাহপরান (র.) থানা জামায়াতের আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি মনজুর রহমান ও শাহ মাহমুদুল হক, সমাজসেবী আমিনুল ইসলাম মাহমুদ, আব্দুল জলিল, মাহবুবুর রহমান, রাশিদ আহমদ চৌধুরী, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান, হিফজুল হক, দেলোয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, সাহিত্য সম্পাদক নাঈম হোসাইন, প্রচার সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজ সভাপতি ইসমাঈল খান, সরকারি কলেজ শিবির সভাপতি আবু তাহের মিসবাহ, শাহপরান পূর্ব শিবিরের সভাপতি আশরাফ আহমদ ও পশ্চিমের সভাপতি রেদ্বওয়ান হোসাইন, আমিনুল ইসলাম মাহমুদ, আব্দুল জলিল, মাহবুবুর রহমান, রাশিদ আহমদ চৌধুরী, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান, হিফজুল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা