admin
প্রকাশিত: 11:41 AM, September 24, 2026
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, সিলেট মেডিক্যাল বিশব্বিদ্যালয় ও জাতীয় বিশব্বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর। একটি জাতির অগ্রগতি, সংস্কৃতি এবং সার্বিক উন্নতির মূল মাপকাঠি হলো তার শিক্ষা। আর সেই শিক্ষার আসল বাহক হলো শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুরে গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট মেডিক্যাল বিশবিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, গভর্নিং বডির সাবেক সভাপতি তারেক জলিল ও মাউশির প্রতিনিধি টিপু সুলতান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন কলেজের ছাত্রী তাহেরা আক্তার ঝুমি এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজশিক্ষক এনামুল হক।
এদিকে, বুধবার বেলা আড়াইটায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সাবিহা-সিরাজ টেকনিক্যাল ইন্সটিটিউট ও ফারুক আহমদ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সুহেল আহমদ। বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, বদরুল আলম, রেজাউল করিম আলো, শিক্ষাবিদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল ইউপি, চেয়ারম্যান শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।
এছাড়া বুধবার বিকালে ৮নং ভাদেশ্বর ইউনিয়নের গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী। এসময় পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ও সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। এছাড়া বুধবার দিনভর ভাদেশ্বরসহ গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় এমপি এমরান আহমদ চৌধুরী উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করেছেন।
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল
নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ