admin

প্রকাশিত: 6:26 PM, November 23, 2026

‘শিক্ষার মান বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’

‘শিক্ষার মান বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’

বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ আকন্দ এমপি

‎‎গাইবান্ধা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল ওয়ারেছ আকন্দ বলেছেন, শিক্ষার হার বাড়লেও কাক্সিক্ষত মান বাড়েনি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার ভিত্তি হলো মা, আর তারপরের ভিত্তি হলেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাই শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে, তবেই একটি বহুমুখী জাতি তৈরি হবে। এ সময় তিনি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের গ্রেডেশন সহ বিভিন্ন সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরবেন বলে উল্লেখ করেন। গত শনিবার সকালে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে ‘শিক্ষার মান-উন্নয়ন, শিক্ষকদের দাবী ও জাতির প্রত্যাশা বিষয়ক আলোচনা ও শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, সিলেট বিভাগের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎প্রধান অতিথি আরও বলেন, আমাদের শিক্ষার হার বৃদ্ধি হয়েছে, তবে শিক্ষার মান বৃদ্ধি হয়নি। সেজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং সেই দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।
‎দক্ষ মানবসম্পদ ও কর্মদক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৈষম্যহীন সামাজিক সমতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারণ ঘটাতে হবে। এ সময় তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুম গঠন এবং বাংলা ও ইংরেজিসহ ৩০টি ভাষা শিক্ষাকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
‎বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সিলেট বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো: আবুল খায়ের এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফয়সাল আহমদ সুবাহদার এর পরিচালনায় সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি ড. মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ জালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল হান্নান এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের সেক্রেটারী জেনারেল মো: মিজানুর রহমান।
‎‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ, সুনামগঞ্জ জেলা সভাপতি জসিম উদ্দিন, মৌলভীবাজার জেলা সভাপতি সহিদুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি সোহেল আহমদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি অজিত চন্দ্র পাল, সিলেট মহানগর সভাপতি সিরহান কবির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আহাদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি গোলাম রব্বাস হাসনু, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ।
‎‎শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মসরুর আহমদ, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, দোয়ারাবাজার উপজেলার দিলওয়ার হোসেন, লুৎফুর রহমান, সুনামগঞ্জ সাইফুল ইসলাম, তাইফুল ইসলাম, নুরুল হক, সিলেট সদর আলা উদ্দিন মানিক, মৌলভীবাজার ফখর উদ্দিন, গোলাপগঞ্জ আবুল কালাম আজাদ। ‎শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এখলাছুর রহমান। ‎এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সিলেটের ডিসির সঙ্গে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

দক্ষিণ সুরমার উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীর কাছে নাগরিক কমিটির স্মারকলিপি

সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২ নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন এমপি তাহসিনা রুশদীর লুনা

রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।