admin
প্রকাশিত: 11:23 AM, February 21, 2026
স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেটে পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের ঢল নামে। রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথেই মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে, পরে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
পরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নেতৃত্বে জেলা বিএনপি ও মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীর নেতৃত্বে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বিশাল মিছিল নিয়ে তারা শহীদ মিনারে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, সেই ভাষা সৈনিকদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। রাত বাড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—গানে গানে খালি পায়ে ফুল হাতে সারিবদ্ধভাবে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশ ও সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার