admin
প্রকাশিত: 2:35 PM, April 26, 2026
স্টাফ রিপোর্টার:
ঢাকা রাজধানীর তেজগাঁও এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের দীর্ঘস্থায়ী সড়ক অবরোধ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার দুই মন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা রাস্তা ছেড়ে কাজে ফেরার সিদ্ধান্ত নেন।
ঘটনার সূত্রপাত আজ সকালে রাজধানীর মহাখালী ও নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় নাসা মেইনল্যান্ডের প্রায় ৮০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
ত্রিপক্ষীয় আলোচনা ও সংকট নিরসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক ঘটনাস্থলে উপস্থিত হন এবং মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনায় মালিকপক্ষ জানায় বর্তমানে ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তবে তারা শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে সক্ষম। শ্রমিকদের অর্জিত ছুটির টাকা পরিশোধের ক্ষেত্রে সরকারের বিশেষ সহযোগিতা প্রয়োজন।
আজ বিশেষ সভা আন্দোলনরত শ্রমিকদের আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, “আজ বেলা ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বিশেষ সভা আহŸান করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, কিছু আইনি জটিলতা ও মামলা থাকলেও এমন সমাধান বের করা হবে যাতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় এবং কারখানার কার্যক্রম স্বাভাবিক হয়।
জনদুর্ভোগ লাঘবের আহŸান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহŸান জানিয়ে বলেন, “জনদুর্ভোগ লাঘবে আপনারা রাস্তা ছেড়ে দিন। সরকার আপনাদের পাশে আছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ঈদুল ফিতরের সময় সমন্বিত প্রচেষ্টায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি, ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট থাকবে।
মন্ত্রীর আশ্বাসে শ্রমিকরা আন্দোলন স্থগিত করলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এ সময় শ্রম মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও