admin
প্রকাশিত: 4:31 PM, April 4, 2026
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেছেন, দেশে অসংখ্য শ্রমিক সংগঠন থাকলেও তারা শ্রমিকদের ন্যায্য অধিকার কিংবা নৈতিকতার কথা বলে না। বরং অনেক ক্ষেত্রে শ্রমিকদের অন্যায় পথে পরিচালিত করে চাঁদাবাজি ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচিত করছে। পবিত্র কোরআনের আলোকে এসব পথ ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চিতলমাটি খেলার মাঠে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৬৬৯) আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, “প্রচলিত নেতারা যখন পরকাল ভুলে কেবল দুনিয়ার স্বার্থ নিয়ে মগ্ন, তখন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সংগঠন কেবল জাগতিক অধিকারই নয়, বরং ইহকাল ও পরকালের প্রকৃত কল্যাণের সুমহান দাওয়াত দেয়।” তিনি শ্রমিকদের দৈনন্দিন কর্মতৎপরতার পাশাপাশি আল্লাহর হুকুম মেনে আখেরাতের কল্যাণে জীবন পরিচালনার আহ্বান জানান।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দ্বিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং অফিস সম্পাদক শাহ আলম। এছাড়া সিসিকের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নৈতিক ও আদর্শিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট