admin
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬
শহিদুর রহমান, বিয়ানীবাজার:
বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান, উপ-সহকারী মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার জাবের সাদেকসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের রেঞ্জ ও জেলা পর্যায়ের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং পেশাগত দায়িত্ব পালনে সন্তোষজনক সাফল্যের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষতা এবং দায়িত্বশীল কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ এসআই হোসাইন আহমদ-কে “শ্রেষ্ঠ পুলিশ অফিসার” ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এসআই হোসাইন আহমদ বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত