admin

প্রকাশিত: 5:52 AM, April 22, 2026

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সিলেট পলিটেকনিকের অধ্যক্ষের বক্তব্য

গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। প্রকাশিত সংবাদটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি পলিটেকনিকের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন এক বিবৃতিতে জানান, ২০২১ সালে তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতী দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটি সন্ত্রাস, মাদক, নকল ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। কুচক্রী মহলের বাধার মুখে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়লে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশেষ সিদ্ধান্তে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে তিনি ক্যাম্পাস থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সমূলে উচ্ছেদ করেন।

এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পায়। ২০২৫ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে এবং রোভার স্কাউটস কার্যক্রমে জাতীয় পর্যায়ে গবফধষ ড়ভ গবৎরঃ এবং ঘধঃরড়হধষ ঈবৎঃরভরপধঃব অধিৎফ অর্জন করে।

প্রকাশিত সংবাদে সৈকত চন্দ রিমির সাথে সম্পর্কের যে অভিযোগ আনা হয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অধ্যক্ষ বলেন, “সৈকত চন্দ রিমি ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী হয়েও ২০২২ সাল পর্যন্ত ছাত্রাবাসে অবস্থান করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমি দায়িত্ব নেওয়ার পর তাকে ও তার সহযোগীদের ক্যাম্পাস থেকে চিরতরে নির্মূল করি। সরকারি সম্পদ বিনষ্টের দায়ে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। অথচ আজ আমার বিরুদ্ধে তাদের সাথে সখ্যের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের কোনো প্রকার হয়রানি করা হয়নি দাবি করে তিনি বলেন, সরকারি গোয়েন্দা সংস্থার চাপের মুখেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাডেমিক কাউন্সিলের সদস্যদের নিয়ে তিনি মাঠে ছিলেন। আন্দোলনের কোনো শিক্ষার্থী যেন মামলা বা নির্যাতনের শিকার না হয়, তা ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলেন তিনি।

প্রতিষ্ঠানের পুকুরের মাছ এবং ঝড়ে উপড়ে পড়া গাছ নিয়ে ওঠা অভিযোগের স্পষ্টীকরণ দিয়ে অধ্যক্ষ জানান, পুকুরটি সংস্কারের জন্য সেচ দেওয়া হয়েছিল এবং মাছ বিক্রির সমস্ত অর্থ মসজিদের কোষাগারে জমা দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক করা হয়েছে। ঝড়ে পড়া গাছগুলো ছোট খÐ করে ইনস্টিটিউটের আবাসিক এলাকায় সংরক্ষিত আছে, যা যে কেউ সরেজমিনে যাচাই করতে পারেন।

বিবৃতিতে অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন করার পর একটি মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। তিনি এই বিভ্রান্তিমূলক সংবাদের তীব্র নিন্দা জানিয়ে সকলকে সত্যতা যাচাইয়ের আহŸান জানান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার