admin
প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। রাত পোহালে বহুকাঙ্খিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘদিন ধরে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটবঞ্চিত দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগে, তেমনি শেষ মুহূর্তে এসে নির্বাচনের নানা সমীকরণে এগিয়ে আছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও জোটের প্রার্থীরা। ইতোমধ্যে নির্বাচনী এলাকাভিত্তিক জনমত জরিপ ও পর্যবেক্ষণে এ আভাস স্পষ্ট হয়ে উঠেছে যে, আগামী সরকার বিএনপিই গঠন করতে যাচ্ছে। সর্বশেষ জরিপে তারা ১৫৬টি আসনে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। দলের মধ্যে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী না থাকলে এই সংখ্যা আরও বাড়ত। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে যে ৬০টি আসনের ফলাফল সম্পর্কে সুস্পষ্ট আভাস মেলেনি সেগুলোর ফলাফলের ভিত্তিতে বিএনপি ১৯০ থেকে ২০০ আসনও পেয়ে যেতে পারে। প্রতিদিনের বাংলাদেশের বিভাগীয় ও জেলা প্রতিবেদকদের পাঠানো জরিপ-তথ্য বিশ্লেষণ থেকে এ আভাস পাওয়া গেছে। এটি ধারাবাহিক জরিপের চূড়ান্ত পর্বের ফলাফল।
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসন ছাড়া একযোগে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিনের বাংলাদেশ-এর চূড়ান্ত জরিপে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জামায়াত জোট। তারা এনসিপির তিনটি আসনসহ ৫৪টি আসনে এগিয়ে থেকে নির্বাচনী প্রচারণা শেষ করেছে। এই সংখ্যা জামায়াতের সর্বোচ্চ নির্বাচনী রেকর্ডের তিনগুণ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে স্পষ্ট পূর্বাভাস না থাকা আসনগুলোর ফলাফলের ভিত্তিতে এ জোটের আসন ৮০ পর্যন্ত পৌঁছতে পারে। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি মাত্র তিনটি আসনে এগিয়ে রয়েছে। দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলা ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাত্র ১টি আসনে এগিয়ে থেকে সম্ভাবনা জাগাচ্ছে।
এবারের নির্বাচনে বিএনপির ৯১ জন বিদ্রোহী প্রার্থী মাঠে থাকলেও অনেককেই মাঠ থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনও অর্ধশত প্রার্থী বিএনপি-জামায়াতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। বিএনপির এত বিপুলসংখ্যক বিদ্রোহী প্রার্থী থাকায় অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে গেছেন ওইসব আসনে জামায়াত জোটের প্রার্থীরা। তবে এখনও ১৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর বাইরে ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন তাদের ব্যক্তি ইমেজ ও এলাকার ভোটারদের সঙ্গে জনসম্পৃক্ততার কারণে।
ভোটের মাঠের চূড়ান্ত ফলাফল নির্ধারণে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ৬০টি আসন। যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসনগুলোতে শেষ মুহূর্তের সমীকরণই প্রভাব বিস্তার করতে পারে চূড়ান্ত ফলাফল নির্ধারণে। চূড়ান্ত ভোটে এই আসনগুলোর বেশিরভাগের ফলাফল বিএনপির পক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে এককভাবে বিএনপির সরকার গঠনের বিষয়টি আরও সহজ হবে।
২০২৪-এর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন-পরবর্তী বাংলাদেশে এক নতুন বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১২ ফেব্রুয়ারি দিনভর অনুষ্ঠেয় এই ভোট নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট-পরবর্তী সরকারের সংস্কার ইস্যুতে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। গণভোটের পক্ষে রয়েছে বিএনপি, জামায়াতসহ অধিকাংশ রাজনৈতিক দল ও জোট। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সংবিধান সংস্কারসহ জনগণের কাঙ্খিত অনেক সংস্কার সম্পন্ন হবে।
দৈনিক সিলেটের সংবাদের প্রতিনিধিরা দেশব্যাপী ২৯৯টি আসনে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের মতামত নিয়েছেন, জয়-পরাজয়ের সম্ভাবনা ও সম্ভাব্য কারণ সম্পর্কে আলোচনা করেছেন। এর আগে গত ২৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ও জেলার ২০টি আসন ব্যতীত ২৮০টি আসনের দুদফা জরিপের ফলাফল প্রকাশ করে সিলেটের সংবাদ যা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তের এই চূড়ান্ত জরিপের ফলাফলে নির্বাচনে বিজয়ী হয়ে কারা সরকার গঠন করবে তার একটা সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে।
বিভাগীয় হিসাবে বিএনপি এগিয়ে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও বরিশালে। সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগের ৭০টি আসনের মধ্যে ৪৪টি আসনেই এগিয়ে রয়েছে বিএনপি। এ ছাড়া জামায়াত জোট ৪টি, বিএনপির বিদ্রোহী প্রার্থী ৮টি ও ২টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন। ঢাকা বিভাগের বাকি ১২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বিভাগীয় হিসাবে মাত্র দুটি বিভাগে এগিয়ে রয়েছেন জামায়াত জোটের প্রার্থীরা। তারা রংপুর ও খুলনা বিভাগে এগিয়ে রয়েছেন। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৫টিতে তারা এগিয়ে রয়েছেন। এই বিভাগে ৯টি আসনে বিএনপি, ৩টি আসনে জাতীয় পার্টি, ১টি আসনে এনসিপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ৪টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গত ১১ বছর জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করা জাতীয় পার্টি মাত্র ৩টি আসনে এগিয়ে রয়েছে। এই বিভাগের বাইরে অন্য কোনো বিভাগে তাদের উল্লেখযোগ্য অবস্থান নেই।
খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে জামায়াত জোট ১৫টি আসনে এগিয়ে রয়েছে। বিএনপি এগিয়ে রয়েছে ৮টি আসনে। ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ১০টি আসনে।
চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনের মধ্যে বিএনপি ৩৮টি আসনে এগিয়ে রয়েছে। এই বিভাগে জামায়াত জোটের প্রার্থীরা ৪টি আসনে এগিয়ে রয়েছেন। ৪টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ২টি আসনে এনসিপির প্রার্থী, ১টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ৯টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বিভাগওয়ারি তৃতীয় সর্বোচ্চ ৩৯টি আসন রয়েছে রাজশাহীতে। এ বিভাগে ২৩টি আসনে বিএনপি, ৪টি আসনে জামায়াত জোট, ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে রয়েছেন। ১১টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের মধ্যে বিএনপি ১০টিতে এগিয়ে রয়েছে। জামায়াত জোট ৪টিতে ও বিএনপির বিদ্রোহী ৫টিতে এগিয়ে রয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ৪টি আসনে। প্রার্থীর মৃত্যুর কারণে এ বিভাগের শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হবে না। বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ৯টিতে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থীরা। জামায়াত জোট ৪টিতে এগিয়ে ও হাড্ডাহাড্ডি লড়াই হবে ৮টি আসনে।
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতেই এগিয়ে রয়েছে বিএনপি। জামায়াত জোট মাত্র ১টি আসনে এগিয়ে রয়েছে। বিভাগ হিসেবে সিলেট বিভাগেই জামায়াত জোটের অবস্থান সবচেয়ে নাজুক। এ বিভাগের অন্য তিনটি আসনের ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এগিয়ে রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে ২টি আসনে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের