admin
প্রকাশিত: 8:58 AM, April 1, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। গতকাল স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিএনপি নেতৃত্বাধীন সরকারি জোট এবং জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যদের মধ্যে দীর্ঘ দুই ঘণ্টা ধরে এ নিয়ে যুক্তিতর্ক ও বাহাস চলে। আলোচনার শেষ পর্যায়ে সংবিধান সংস্কারের লক্ষ্যে সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি ‘সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাবে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে।
আলোচনার সূত্রপাত হয় গত রবিবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেওয়া একটি নোটিসকে কেন্দ্র করে। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবিতে এই নোটিস দেওয়া হয়েছিল। বিরোধী দলের অভিযোগ, সরকার জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় গড়িমসি করছে।
অন্যদিকে সরকারি দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা জুলাই সনদের প্রতিটি শব্দের প্রতি শ্রদ্ধাশীল হলেও অন্তর্বর্তী সরকারের জারি করা ‘বাস্তবায়ন আদেশ’ এবং ‘গণভোটের প্রক্রিয়া’ নিয়ে তাদের আইনি ও সাংবিধানিক আপত্তি রয়েছে।
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কারের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই প্রস্তাবকে সমর্থন করেন। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শর্ত দেন যে, এই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমসংখ্যক (৫০-৫০) সদস্য থাকতে হবে। তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কমিটি হলে বিরোধী দলের মতামতের মূল্যায়ন হবে না, যা ‘যে লাউ সেই কদু’-তেই আটকে যাবে।”
আইনমন্ত্রী এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে বলেন, “সংসদে ২১৯ জনের প্রতিনিধি আর ৭৭ জনের প্রতিনিধি সমসংখ্যক হওয়া বৈষম্যমূলক এবং সংসদীয় রীতির পরিপন্থী।”
সংবিধানের অস্তিত্ব ও এর পরিবর্তনের পদ্ধতি নিয়ে অধিবেশনে ছিল তীব্র বাকযুদ্ধ।
আন্দালিব রহমান পার্থ (বিজেপি): সংবিধান ছুড়ে ফেলার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “সংবিধান কি একাত্তরের পরাজয়ের দলিল যে একে ছুড়ে ফেলতে হবে? চাইলে আমরা সংশোধন করতে পারি। ১৭ বছর জেল-জুলুম আমরা সয়েছি, অথচ এখন কথা বললেই জুলাইয়ের বিপক্ষ শক্তি বানানোর চেষ্টা করা হচ্ছে।” তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধিদের ‘জামায়াত জেনারেশন’ না হওয়ারও আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহ (এনসিপি): বিদ্যমান সংবিধানের কড়া সমালোচনা করে তিনি বলেন, “৬ আগস্ট বেগম জিয়া জেল থেকে বের হয়েছিলেন জনরায়ের ভিত্তিতে, এই সংবিধানের ভিত্তিতে নয়। সংবিধানকে আক্ষরিকভাবে মানলে বর্তমান সরকারের বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়।”
রফিকুল ইসলাম খান (জামায়াত): তিনি মন্তব্য করেন, “সংবিধান কোনো ওহী নয়। জনগণের প্রয়োজনে একে সংস্কার বা ছুড়ে ফেলে দিতে কোনো অসুবিধা থাকার কথা নয়।”
সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী): তিনি রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ জারির ক্ষমতা নেই। যে আদেশের জন্মই অবৈধ, তা ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল।”
দুই জোটের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলেও শেষ পর্যন্ত একটি সংসদীয় কমিটি গঠনের বিষয়ে দুই পক্ষই স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছে। বিশেষ কমিটির সদস্য সংখ্যা এবং গঠন প্রক্রিয়া নিয়ে স্পিকার আজ অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে
জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ
সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং
মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর
সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ