admin

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসন বিএনপি’র ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন

সংরক্ষিত নারী আসন বিএনপি’র ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন

সিলেটের সংবাদ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চূড়ান্ত তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তারুণ্য ও ধর্মীয় বিভিন্ন স¤প্রদায়ের নারীদের সমন্বয় করা হয়েছে। ঠাঁই পেয়েছেন রাজপথের পরীক্ষিত নেত্রীরা। অতীতে যেসব নেত্রী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভ‚মিকা রেখেছেন, ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন, বিভিন্ন প্ল্যাটফরমে দলের পক্ষে অবদান রেখেছেন তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এসব প্রার্থীর বেশির ভাগই উচ্চশিক্ষিত ও ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া মনোনয়ন পেয়েছেন সাবেক ১০ জন সংসদ সদস্য। অভিনয় ও শিল্পী জগতের কাউকেই দেয়া হয়নি মনোনয়ন। দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নে খুশি তৃণমূলের নেতাকর্মীরা। তবে কয়েকজন প্রার্থীকে নিয়ে রয়েছে সমালোচনাও।
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি হতে বিএনপি’র মনোনয়ন কিনেছিলেন সহস্রাধিক নারী। এর মধ্যে জমা পড়ে ৯ শতাধিক। এসব প্রার্থীর টানা দুইদিন সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অভিজ্ঞ সাবেক ১০ সংসদ সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে।

তারা হলেনÑ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহানা আক্তার রানু, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আক্তার, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আর্লি। তারা সবাই সাবেক ছাত্রনেত্রী ও দলের জন্য দীর্ঘ ত্যাগ-সংগ্রাম রয়েছে। এ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন এমন ৩ জনও পেয়েছেন মনোনয়ন। তারা হলেন, ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তারা তিনজনই ফ্যাসিস্ট আমলে বিভিন্ন প্ল্যাটফরমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন।

মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। বিএনপি’র মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছেন ২ জন। তারা হলেনÑ মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ৩ জন। তারা হলেনÑ ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। তারাও বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ছাত্রদলের বর্তমান কমিটি থেকে দু’জন মনোনয়ন পেয়েছেন। তারা হলেনÑ যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার, সানজিদা ইয়াসমিন। তাদের দু’জনেরই জুলাই আন্দোলনে সামনের সারিতে ছিলেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইনও পেয়েছেন মনোনয়ন। তিনি ছাত্রদলের সাবেক নেত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্পণ আলোক’-এর সভাপতি। ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণের শিকার ব্যারিস্টার শাকিলা ফারজানাকেও দেয়া হয়েছে মনোনয়ন। এ ছাড়া ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাবেক ছাত্রদল নেত্রী শওকত আরা উর্মি, সেলিনা সুলতানা নিশিতাও মনোনয়ন পেয়েছেন। তারা সবাই বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভ‚মিকা রেখেছেন। ওদিকে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত নন, এমন কয়েকজন সংরক্ষিত কোটায় মনোনয়ন পেয়েছেন। এদের একজন হলেনÑ প্রয়াত বিএনপি নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা জহরত আদিব চৌধুরী। তিনি মোবাইল অপারেটর বাংলা লিংকের সিইও। ওদিকে তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হকও মনোনয়ন পেয়েছেন। এদিকে গোপালগঞ্জের সুবর্ণা শিকদার ঠাকুরকে মনোনয়ন দেয়ায় সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এমন তথ্য আসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিএনপি’র মনোনয়ন পাওয়ার পর তিনি দাবি করছেন, আওয়ামী লীগের কমিটিতে অনুমতি না নিয়েই তার নাম রাখা হয়েছিল। সুবর্ণা ঠাকুর মতুয়া স¤প্রদায়ের একজন নারী। তিনি ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় শিক্ষক।

এদিকে আওয়ামী লীগ আমলের এপিপি মাধবী মার্মাকে মনোনয়ন দেয়ায় বিতর্ক উঠেছে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মহলে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নিযুক্ত বান্দরবান জেলার সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন মাধবী। পরবর্তীতে ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পান। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য।

দলের মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেত্রী নাদিয়া পাঠান পাপন বলেন, এই মূল্যায়নটা শুধু আমাদের কষ্টের মূল্যায়নই ছিল না, এটি যাদের মধ্যে হতাশা ব্যক্ত করেছে তাদের জন্য এটি একটি মেসেজ। বিএনপি রাজপথের মূল্যায়ন বুঝে। এবং সকল ত্যাগীদের মূল্যায়ন হবে ইনশাআল্লাহ।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আজকে যাদের দল মনোনয়ন দিয়েছেন তারা রাজপথের পরীক্ষিত সৈনিক। এখানে ত্যাগ আর ঘামের মূল্যায়ন করা হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি। যিনি রাজপথের নিবেদিত নেত্রীদের মূল্যায়ন করেছেন।

যে ৩৬ জন মনোনয়ন পেলেন:

সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।


সর্বশেষ সংবাদ

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

সীমান্ত পেরিয়ে ফেরার পথে গুলি, জকিগঞ্জের ডিপজলকে ঘিরে অনিশ্চয়তা

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

সিলেটে পয়ঃবর্জ্য কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ

পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

ট্রাফিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

সড়ক সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক

নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

অবহেলার অন্ধকারে চারিকাটা যেখানে এখনো বেঁচে আছে প্রাচীন বাংলার ছাপ

শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম