admin
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এক বিশেষ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ”বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর অধীনে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করছে সিলেট সদর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী এডভোকেট গীতা রানী মোদক এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহী, মহিলা বিষয়ক অফিসার শামসুন্নাহার, এভাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, সাংবাদিক এম রহমান ফারুক, এফআইভিডিবি সমন্বয়কারী মো. আজিম উদ্দিন, ব্রাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসই পারে সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে পূর্ণ সচেতনতা তৈরি করতে।
কর্মশালায় তিনি উল্লেখ করেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ছোটখাটো বিরোধের জন্য জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই সহজে ও দ্রুত আইনি প্রতিকার পান, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে সচেতনতা বৃদ্ধি এবং আইনি সেবা প্রদান আরও গতিশীল হবে।
কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার (ঘএঙ) প্রতিনিধিরা উক্ত কর্মশালায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা পেশ করেন।
উল্লেখ্য, পূর্বের অপেক্ষামান ছিল ১২টি মামলা, জানুয়ারী থেকে মে পর্যন্ত গ্রহণ হয়েছে ৬৯ টি মামলা, মোট ৮১টি মামলা, এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭১ টি মামলা।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট