admin
প্রকাশিত: 6:30 AM, September 7, 2026
সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ-এর উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ সহ ঈর্ষণীয় ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজের অডিটোরিয়ামে দুই শিফটে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
কলেজের উপাধ্যক্ষ সবল কুমার তালুকদার-এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (শাহপরান ক্যাম্পাস)-এর চিফ স্বপন কুমার রায়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং একাদশ শ্রেণির শিক্ষাজীবন সফল করার দিকনির্দেশনা দেন। অতিথিরা শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই শতভাগ পাস ও উল্লেখযোগ্য এ+ সহ ধারাবাহিক সাফল্য বজায় রাখছে। আগামী ২০২৬–২৭ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগসহ অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প