admin
প্রকাশিত: 12:29 PM, July 16, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব পালনকারী ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। গতকাল বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের হাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণের জন্য একযোগে পদত্যাগপত্র জমা দেন তারা।
বুধবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: আব্দুল খালিক। তিনি বলেন, বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদ স্বরূপ তারা উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগী ১৫ জন হলেন- অ্যাডভোকেট মো: রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো: মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো: রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিকুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো: আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রমূখ।
জানা গেছে, তারা নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগকারীরা তাদের পৃথক পৃথক আবেদনপত্রে উল্লেখ করেছেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমান সরকার কর্তৃক গণভোট, সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নে অনিহা ও বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন। একইসাথে তারা ভবিষ্যতেও দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক