admin
প্রকাশিত: 2:31 PM, March 6, 2026
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সিলেটের রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সিলেটের মানুষের রয়েছে সামাজিক বন্ধন। সম্মিলিতভাবে এই সম্প্রীতি রক্ষা করতে হবে। মন্দিরের পাশাপাশি সকল ধর্মীয় উপাসনালয়ের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে। কারণ বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। আমরা সবাইকে নিয়ে সমৃদ্ধ সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চাই।
তিনি গতকাল রাতে নগরীর উত্তর বাগবাড়ী বর্ণমালা পয়েন্ট সংলগ্ন শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত নেতৃস্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে মন্দিরের সংস্কার ও কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতের দাবী জানান। এছাড়া নগরীর সকল সমস্যা দ্রুত সমাধান এবং মানবিক সিলেট গঠনের জন্য বিএনপি সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
শ্রী মুক্ত রবেনী কান্ত তালুকদারের সভাপতিত্বে ও রঞ্জন কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন ও ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ছানাউল হক ছানা। স্থানীয়দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- সমর চৌধুরী, মানিক দে, নবেন্দু কাপালী, অমিতা ঘোষ, মেঘলাল বৈদ্য, রথীন্দ্র সুত্রধর, রবীন্দ্র পাল রাখাল, গৌরাচরণ দাস, সুশান্ত রায়, বিকাশ দাস, প্রমেশ দাস, ইংগিত রায়, সুমন দাস, অনিমেশ সরকার, বিশ^নাথ চক্রবর্তী, ভানু চন্দ্র পাল, বিমল দাস, শংকর দাস, বকুল দাস, সুজিত আচার্য্য, সুদীপ পাল, সাধন পাল, মনোজ দাস, নেপাল দাস, অখিল সুত্রধর, জনি সূত্রধর, বিবেক চক্রবর্তী, পিংক পুরকায়স্থ, শ্যামল দাস, অঞ্জন সরকার, লিটন দাস, বিজন মহানুবিস, তমাল নাথ, রুহেল আহমদ, মনোরঞ্জন চক্রবর্তী, মানি দাস, জয় সরকার, জিতেশ সুত্রধর, ফিরোজ আহমদ, মছদ্দর হোসেন, কুবাদ মিয়া, সাগর মিয়া ও কাওসার আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও