admin

প্রকাশিত: 5:11 PM, June 5, 2026

সিলেটের ৭০০ যুবকের স্বপ্ন ভঙ্গ সেই প্রতারক ইমনকে ধরে পুলিশে দিল ভুক্তভোগীরা

সিলেটের ৭০০ যুবকের স্বপ্ন ভঙ্গ সেই প্রতারক ইমনকে ধরে পুলিশে দিল ভুক্তভোগীরা

স্টাফ রিপোর্টার:

মাত্র এক হাজার টাকায় কানাডার ভিসা। সহজ শর্তে ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিওচিত্র প্রচার। অন্তত ৭০০ বিদেশ গমনেচ্ছুক তরুণ-যুবকের স্বপ্নভঙ্গ করেছে অগঊঢ অংংড়পরধঃবং নামের কনসালটেন্সি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমন উদ্দিন ভুক্তভোগীদের প্রায় ১০ কোটি টাকা মেরে লাপাত্তা ছিলেন। গত মঙ্গলবার (২ জুন) ভুক্তভোগীর করা একটি মামলায় জামিন নিতে গিয়ে সিলেটের আদালতে জনতার হাতে আটক হন সেই প্রতারক। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সিলেট নগরের উপশহর এলাকায় অবস্থিত অগঊঢ কনসালটেন্সি খুলে ইমন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ইউরোপ ও কানাডায় পাঠানোর নামে সিলেটের বিদেশ গমনেচ্ছুক তরুণ-যুবকের সঙ্গে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাজানো ও ভুয়া ভিসা প্রাপ্তির ভিডিওচিত্র প্রচার করে গ্রাহকদের আকৃষ্ট করত। মাত্র এক হাজার টাকায় ভিসা পাওয়ার ভিডিওচিত্র প্রচার করে কানাডার ভিসা এবং সহজ শর্তে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করত।

অভিযোগ অনুযায়ী, চক্রটি বিদেশ গমনেচ্ছুক ৭০০ জন তরুণ-যুবকের কাছ থেকে জনপ্রতি ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। এতে অন্তত ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব ঘটনায় এমেক্স অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী ইমন উদ্দিন ও তার সহযাগীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে এসএমপির শাহপরান (র.) থানায়।

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরে আসলে ভুক্তভোগীরা তার কাছে নালিশ করেন। তাৎক্ষণিক মন্ত্রী মোবাইল ফোনে পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। অভিযুক্ত ইমন ও তার সহযোগীরা গত ১৯ মে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান। একই সঙ্গে তাদের পরিচালিত ফেসবুক পেজও বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা মামলায় জামিন নিতে মঙ্গলবার গোপনে আদালতে যান ইমন। খবর পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা আদালত পাড়ায় ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রতারণার বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা স্যোশাল মিডিয়ায় সরব রয়েছেন।

এসএমপির শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, অভিযুক্ত ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে জামিন নিলেও তাকে আটকের পর তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সবগুলো মামলা ভুক্তভোগীদের করা।

তিনি বলেন, অগঊঢ অংংড়পরধঃবং কনসালটেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে ইমন উদ্দিন ও তার সহযোগীরা অন্তত; ৭০০ বিদেশ গমনেচ্ছুক তরুণ-যুবকের প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রতারক ইমন উদ্দিনের উপশহরস্থ প্রতিষ্ঠানে ভুক্তভোগীরা জড়ো হলে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান। গ্রাহকদের ভীতি প্রদর্শন করতে গিয়ে মন্ত্রীর কাছের লোক হিসেবে পরিচিত জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আফজল হোসেনের পরিচয় দিয়ে রক্ষা পান। পরবর্তীকালে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আফজাল হোসেনের ছবি সংবলিত পোস্টার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালায় ইমন। গত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি ব্যবহার করে। স্যোশাল মিডিয়ায় তার সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ঘনিষ্টতার ছবি প্রচার করে। তার শেল্টারদাতা আফজল হোসেনের ছবি সংবলিত শুভেচ্ছা পোস্টারও ভাইরাল হতে দেখা যায়। প্রতারণার পর ছাত্রদল নেতা আফজালের সঙ্গে ইমনের বিমান ভ্রমণের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও ভাইরাল হয়। অতঃপর ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনারকে মামলা নিতে নির্দেশ দেন।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন