admin
প্রকাশিত: 6:51 AM, February 11, 2026
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব-৯। যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মদনমোহন কলেজে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানিয়েছে, নির্বাচনকালীন প্রতিটি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবে তাদের দল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, এবং গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি রাখা হচ্ছে।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আমরা মাঠে ভোটারদের পাশে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। র্যাব-৯ এই নির্বাচনে ভোটারদের নিরাপত্তা, আস্থা এবং শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই