admin
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
সিলেটে অস্বাভাবিক লোডশেডিং এবং তীব্র জ্বালানী সংকট নিরসনের দাবিতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখা। গতকাল রবিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ৫-৬ দিন ধরে সিলেট শহর ও শহরতলীতে লোডশেডিং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টায় দোকানপাট বন্ধ করতে হলেও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এতে ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, লোডশেডিং মোকাবিলায় প্রায় প্রতিটি মার্কেটে জেনারেটর থাকলেও বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে খুচরা জ্বালানী তেল বিক্রি বন্ধ থাকায় সেই সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। বিশ্বমন্দার প্রভাবে এমনিতে ব্যবসা স্থবির, তার ওপর বিদ্যুতের এই চরম সংকট ব্যবসায়ীদের জন্য “মরার উপর খাঁড়ার ঘা” হয়ে দাঁড়িয়েছে। দোকান ভাড়া, স্টাফ বেতন ও ভ্যাট-ট্যাক্স পরিশোধ করতে গিয়ে অনেক ব্যবসায়ী এখন পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, আগামীকাল থেকে দেশব্যাপী এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎহীনতায় পরীক্ষার্থীরা পড়াশোনায় মনযোগ দিতে পারছে না। জীবনের প্রথম বড় এই পাবলিক পরীক্ষার আগে এমন পরিস্থিতি শিক্ষার্থীদের ফলাফলে বিপর্যয় ডেকে আনতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন মীর মো. জাকারিয়া, হোসেন আহমদ, মনজুর আহমদ, সোয়েব আহমদ অভি, আতাউর রহমান রজব, মো. লায়েক মিয়া, রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক কাইয়ুম এবং রিয়াদ রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সিলেটের বিদ্যুৎ ও জ্বালানী সংকট দ্রæত নিরসন করে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে বিদ্যুৎ মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অন্যথায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জঃ সিলেটের জকিগঞ্জ সীমান্তে আবারও গুলির ঘটনা। এবার ভারতের সীমান্তবর্তী তিন্নখাল এলাকায় মহিষ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম