admin

প্রকাশিত: 11:58 AM, December 9, 2025

সিলেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা

সিলেটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা

সিলেট প্রতিনিধি:

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। নারীর ক্ষমতায়ন, অধিকার রক্ষা এবং সমাজে নিরাপদ পরিবেশ তৈরির জন্য বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন জরুরি। আইন প্রয়োগের সঠিক বাস্তবায়ন, ভুক্তভোগীদের আইনি সহায়তা বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম আরো জোরদার করতে হবে। তিনি বলেন, ইসলামে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। সেই আলোকে দেশ ও সমাজে আমাদের মায়ের জাত নারীদের সম্মান প্রদর্শনের মাধ্যমে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। সমাজ, দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষ সম্মিলিত ভাবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শিক্ষা, চাকুরী, অর্থনীতি, সমাজ উন্নয়নে অবদান ও নিজের পায়ে দাঁড়ানো নারীদের সফলতার ভূয়সী প্রশংসা করে অন্যান্য নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি গতকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবায়াৎ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

শিশু অধিকার কর্মকর্তা পিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনাক’র সভাপতি এডভোকেট শিরীন আক্তার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল, প্রোগ্রাম অফিসার নুসরাত জহির।

অনুষ্ঠানে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সহ অতিথিবৃন্দ। তারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী বিয়ানীবাজারের কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গোলাপগঞ্জের চিরশ্রী পৈত্য, সফল জনন সিলেট নগরীর কেওয়াপাড়ার মোছাঃ গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী বিয়ানীবাজারের পারভীন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সিলেট নগরীর হাউজিং এস্টেটের রিফাত আরা রিফা। এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেবনাথকে জিডিএফ’র সংবর্ধনা

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

ফ্রান্সের নিসে বিক্ষোভ নিষিদ্ধ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ঘিরে রেইডসহ কঠোর নিরাপত্তা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সুস্থ-সমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনের উদ্যোগ জরুরি : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

স্টাফ রিপোর্টার: সিলেটের বন্দরবাজারে ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত সিলেট স্টেশন ক্লাব। পাশেই জেলা পরিষদ, জেলা