admin
প্রকাশিত: 1:09 PM, February 10, 2026
সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত বেসরকারি সংস্থার কর্মকর্তকাদের সাথে চাইল্ড সেক্স ট্রাফিকিং (CST)- এর শিকার সারভাইভারদের জন্য ট্রমা ইনফর্মড ও সারভাইভার কেন্দ্রিক সেবা শক্তিশালীকরণের উদ্দেশ্যে সিভিল সোসাইটি সংগঠন সমূহের (CSO) সহিত সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ কর্তৃক রবিবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
দেশের অভ্যন্তরে উদ্ধারপ্রাপ্ত বাণিজ্যিক যৌন শোষণের শিকার ব্যক্তি বিশেষত নারী ও মেয়ে শিশুদের আরও সংবেদনশীল পন্থায় গুণগত সেবা প্রদান এবং পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে টেকসই পুনঃএকত্রীকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় জানানো হয়,জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ মানব পাচার প্রতিরোধ, পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের মনো-সামাজিক সেবা এবং সামাজিক পুনর্বাসনের জন্য সরকারের সহযোগি সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে।
সংস্থাটি মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়’র RRRI (Rescue, Recovery, Repatration & Reintegration) টাস্কফোর্স এবং জিও-এনজিও সমন্বয় কমিটির সক্রিয় সদস্য হিসেবে মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়’র মাধ্যমে বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী এবং সেবা দানকারী সংস্থার মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক দক্ষতা উন্নয়নে কাজ করছে।
জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ এ পর্যন্ত ১১০০ এর অধিক বাণিজ্যিক যৌন শোষণের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের বিভিন্ন সেবা প্রদানের মাধ্যমে পুনর্বাসনে সহযোগিতা করেছে। এই পুনর্বাসন সেবা প্রদানের সময় লক্ষ্য করা গেছে যে, অনেক সারভাইভার দীর্ঘ সময় ধরে সামাজিক নানা প্রতিবন্ধকতার পাশাপাশি মানসিক ট্রমায় ভুগতে থাকেন, ফলে প্রদত্ত সেবা কার্যকর ভাবে সফল হয় না। এ ক্ষেত্রে সকল সেবাপ্রদানকারি সংস্থাদের সাথে একটি সমন্বিত সংযুক্তি ও পারস্পারিক সহযোগিতা সারভাইভারদের জীবনমান পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানানো হয়। জাস্টিস এন্ড কেয়ার, বাংলাদেশ এর হেড অব প্রোগ্রাম (প্রিভেনশন এন্ড প্রোটেকশন) মোঃ সিরাজুদ্দিন বেলালের সার্বিক তত্বাবধানে কর্মশালায় বিভাগের প্রায় ২৮টি এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি