admin

প্রকাশিত: 1:35 PM, February 20, 2026

সিলেটে জনতা ব্যাংক জালালাবাদ শাখার এটিএম বুথ উদ্বোধন

সিলেটে জনতা ব্যাংক জালালাবাদ শাখার এটিএম বুথ উদ্বোধন

সিলেট শহরের ব্যস্ততম জেল রোড পয়েন্ট সংলগ্ন সুরমা সুপার মার্কেটে (হোটেল ডালাস সংলগ্ন) জনতা ব্যাংক পিএলসি, জালালাবাদ শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এক উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সহজে ২৪ ঘণ্টা যাতায়াত ও ব্যবহার উপযোগী এই বুথটি উদ্বোধনের ফলে অত্র এলাকার ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং লেনদেনে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এটিএম বুথটি উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি. বিভাগীয় কার্যালয়, সিলেটের জেনারেল ম্যানেজার মোহাঃ রবিউল আলম। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকসেবা আধুনিকায়ন ও সহজলভ্য করতে জনতা ব্যাংক বদ্ধপরিকর। জেল রোডের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এই বুথটি গ্রাহকদের নগদ টাকার চাহিদা দ্রুত মেটাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট এরিয়া প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সিলেট কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, জিন্দাবাজার কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাধব রাম পাল, সিলেট বিভাগীয় কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শুভাশীষ চক্রবর্তী এবং ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রকিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ জিয়াউল মোর্শেদ এবং শাখার নবাগত ব্যবস্থাপক মোঃ ফেরদৌস মিয়া। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ব্যাংকের সমৃদ্ধি ও গ্রাহকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার