admin

প্রকাশিত: 4:09 PM, March 29, 2026

সিলেটে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ডিপোতে বিজিবি: জনমনে উৎকণ্ঠা

সিলেটে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ডিপোতে বিজিবি: জনমনে উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার:

সিলেটে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ডিপো এলাকায় বিজিবি মোতায়েন করায় জনমনে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। পাম্প মালিকরা জানিয়েছেন, ঈদের আগে তেলের সংকট নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও বাণিজ্যমন্ত্রীর নির্দেশনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হলেও রেশনিংয়ের মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করছেন। তবে বিজিবি মোতায়েনের খবর ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে গ্রাহকদের বাড়তি চাপের আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটে দৈনিক জ্বালানি তেলের চাহিদা প্রায় সাড়ে ১০ লাখ লিটার। এর মধ্যে ডিজেল ৮ লাখ লিটার এবং পেট্রোল ও অকটেনের চাহিদা আড়াই লাখ লিটার। বিপরীতে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে সাড়ে ৪ লাখ লিটার ডিজেল এবং ২ লাখ লিটার পেট্রোল ও অকটেন। চাহিদার তুলনায় প্রাপ্তি কম হলেও পাম্প মালিকরা পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছেন। উত্তরাঞ্চল বা ঢাকার মতো সিলেটে এখনো কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি।

গতকাল দুপুর থেকে সিলেট নগরের খোজারখলায় অবস্থিত পদ্মা ও যমুনা ডিপোতে দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও এই বাড়তি নিরাপত্তাকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম আদনান বলেন, “সিলেটের বর্তমান প্রেক্ষাপটে এটি একটি আমলাতান্ত্রিক তৎপরতা। এতে জনমনে অযথা আতঙ্ক ছড়াচ্ছে। পাম্প মালিকদের জ্বালানি মজুত করার কোনো সুযোগ নেই। এই সমন্বয়হীনতার কারণে সাধারণ গ্রাহকরা পাম্পে ভিড় করলে মালিকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে।”
তিনি আরও জানান, প্রাপ্ত তেলের একটি বড় অংশ সিটি কর্পোরেশন, পুলিশ ও বড় নির্মাণ প্রকল্পগুলোতে চলে যায়। এরপরও তারা সাধারণ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন।

মোটরসাইকেলে তেল বিক্রিতে নতুন শর্ত: এদিকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ মোটরসাইকেলে তেল বিক্রির ক্ষেত্রে তিনটি কঠোর শর্তারোপ করেছে। শর্তগুলো হলো: চালককে বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে। শুধুমাত্র নিবন্ধিত (রেজিস্ট্রেশনকৃত) মোটরসাইকেলে তেল দেয়া যাবে। চালক ও আরোহী উভয়কে স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরতে হবে।

পুলিশ জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আকস্মিক এই কড়াকড়ি এবং ডিপোতে বিজিবি মোতায়েন—সব মিলিয়ে সিলেটের জ্বালানি বাজারে এক ধরনের থমথমে ভাব বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ