admin

প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬

সিলেটে ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মসূচি উদ্বোধন হেলমেট পরলেই মিষ্টিমুখ

সিলেটে ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মসূচি উদ্বোধন হেলমেট পরলেই মিষ্টিমুখ

না পরলে উপহার হেলমেট

স্টাফ রিপোর্টার:

ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল আরোহীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি যারা হেলমেট ছাড়া চলাচল করছিলেন, তাদের হেলমেট উপহার দিয়েছে ট্রাফিক পুলিশ।

গতকাল রবিবার ট্রাফিক পুলিশ সপ্তাহ উপলক্ষে নগরের চৌহাট্টা পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একইসঙ্গে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিন দুপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরের পুলিশ লাইনস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রিকাবীবাজার পয়েন্ট ঘুরে পুনরায় পুলিশ লাইনসে এসে শেষ হয়।

পরে পুলিশ লাইনস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবীর, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেটের সভাপতি জহিরুল ইসলাম মিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরের বিদ্যমান সিসিটিভি ক্যামেরাগুলো থেকে পর্যাপ্ত মানসম্পন্ন ছবি পাওয়া যায় না। তাই অপরাধ দমন এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ এসএমপিকেও দেওয়া হবে, যাতে দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি বলেন, বর্তমান সরকার অপরাধ দমনে আন্তরিক। দ্রুত বিচার নিশ্চিত হলে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং অপরাধ প্রবণতা কমবে।

এ সময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ট্রাফিক সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; নিজের জীবন ও অন্যের নিরাপত্তার স্বার্থেই সড়ক আইন মেনে চলতে হবে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, হত্যাকা-ের তুলনায় সড়ক দুর্ঘটনায় অনেক বেশি মানুষ প্রাণ হারান। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনক। তাই মোটরসাইকেল চালক ও আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।

এ সময় ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের আওতায় পালনীয় ১০টি নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়। নির্দেশনাগুলো হলো, রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করতে হবে। ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ ঘেঁষে হাঁটতে হবে। রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার করা যাবে না। রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং না থাকলে ডান-বাম দিক দেখে সতর্কতার সঙ্গে রাস্তা পার হতে হবে এবং প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নিতে হবে।

কোনো অবস্থাতেই তাড়াহুড়া করা যাবে না এবং রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড়ে যাওয়া যাবে না। চলন্ত যানবাহনে ওঠানামা থেকে বিরত থাকতে হবে। যানবাহন থেকে নামার সময় বাম পা আগে নামাতে হবে। ১৮ বছর পূর্ণ হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালাতে হবে। ট্রাফিক সাইন ও ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে, তা মেনে চলতে হবে এবং নিষিদ্ধ বা অবৈধ যানবাহনে চড়া থেকে বিরত থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা