admin
প্রকাশিত: 6:59 AM, September 7, 2026
রক্তে সুগার নিয়ন্ত্রণ মানেই সুস্থ জীবনযাপন: অধ্যাপক ডা. এম. এ. আহবাব
জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ‘ডায়াবেটিক সেবা দিবস’ উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডায়াবেটিস একটি নীরব ঘাতক, যা বহু বছর ধরে শরীরে থাকলেও সহজে বোঝা যায় না। তবে নিয়ম-শৃঙ্খলাভিত্তিক জীবনযাপন, পরিমিত আহার ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর রক্তে সুগার নিয়ন্ত্রণ মানেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপন।”
হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল মুক্তাদির কোরেশীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিয়োগপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসান। তিনি আগত রোগীদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ডায়াবেটিস কোনো ছোঁয়াচে বা মহামারী রোগ নয়; নিয়ম মেনে ও সঠিক চিকিৎসায় আজীবন সুস্থ থাকা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. ফয়সল আহমদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী। বক্তারা জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে সিলেটে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, সদস্য নাজনীন হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ.টি.এম. জাফর আহমেদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাসসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী মো. লিয়াকত হোসেন।
আলোচনা সভা শেষে জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মো. শাহ আলম।
দিবসটি উপলক্ষে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পৃষ্ঠপোষকতায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ৩টি স্পটে বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট কমিউনিটি হলে ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। ক্যাম্পগুলোতে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প