admin
প্রকাশিত: 2:24 PM, April 20, 2026
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২০ ও ২১ এপ্রিল দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
আজ সোমবার সকাল ৭টায় ঢাকার বেইলি রোডের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৮টায় সেখানে পৌঁছাবেন। এরপর বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে জৈন্তাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সফরের অংশ হিসেবে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া জৈন্তাপুর উপজেলায় চলমান পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে দেখবেন।
দুপুরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় যাবেন এবং সেখানে প্রস্তাবিত ক্রাশার জোন, ট্রাক স্ট্যান্ড, মাদ্রাসা ট্রেনিং সেন্টারের স্থান পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখবেন। পাশাপাশি ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে সিলেটে নিজ বাসভবনে ফিরবেন এবং রাতযাপন করবেন। মঙ্গলবার সকালে তিনি সিলেট আদালতে হাজিরা প্রদান করবেন। পরে রাতের দিকে পুনরায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সফর উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও