admin

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে ন্যাশনাল নার্সেস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর বারুতখানাস্থ ‘দ্যা ফুড প্যারাডাইজ’ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ন্যাশনাল নার্সেস ফোরাম (NNF) সিলেট মহানগরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (BNA)-এর সাধারণ সম্পাদক ও ন্যাশনাল নার্সেস ফোরাম সিলেট মহানগরের আহ্বায়ক সোহেল আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেইথ কেয়ার সোসাইটি সিলেট মহানগরের সহকারী পরিচালক রেজওয়ান আহমেদ জয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদরতউল্লাহ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মিফতাহ। তিনি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা জরুরি।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল নার্সেস ফোরাম সিলেট মহানগরের সদস্য সচিব ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার জিয়াউর রহমান এবং যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট জেলার কোষাধ্যক্ষ ফজলে রাব্বি সাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট প্রফেসর (সার্জারি) ডাঃ নাসিম হোসেন লাভলু, ফেইথ কেয়ার সোসাইটি সিলেট মহানগরের উপদেষ্টা এ টি এম ফাহিম ও আবদুল্লাহ আল ফারুক, পরিচালক সাঈদুর রহমান শরীফ, যুব সংগঠক আশরাফুল ইসলাম ও মুক্তার হোসেন মান্না।

বক্তারা বলেন, পেশাজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, মানবিক মূল্যবোধ তৈরি এবং ইসলামী জীবনব্যবস্থার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যেই এই আয়োজন। সিলেটের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন হাসপাতালের নার্সিং অফিসারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি