admin
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুই ছাত্রনেতা হলেন— ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।
স্থানীয় সূত্র জানায়, বেলা ৪টার দিকে কোর্ট পয়েন্ট এলাকায় ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে দুই ছাত্রনেতাকে থামানো হয়। তারা হেলমেট পরিধান না করায় মামলা করতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে গেলে তারা উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান।
পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে ট্রাফিক পুলিশ তাদের গাড়িটি রেকার করে এবং নিয়মিত মামলার জন্য নাম-পরিচয় চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় পুলিশি কাজে বাধা সৃষ্টি হওয়ায় কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রনেতাকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, বন্দরবাজার এলাকায় পুলিশ তাদের সঙ্গে অসদাচরণ করে এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করা হয়। এর জের ধরেই উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয় বলে দাবি তাদের।
এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।