admin

প্রকাশিত: 5:29 AM, May 10, 2026

সিলেটে রাজনৈতিক কর্মী সেলিমের সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

সিলেটে রাজনৈতিক কর্মী সেলিমের সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেটে চাঁদাবাজ চক্রের প্রতিবাদ করায় এক রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার জিন্দাবাজারস্থ বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উত্তর পীর মহল্লার বাসিন্দা ও রাজনৈতিক কর্মী মোহাম্মদ সেলিম মিয়া এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, একটি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এই সাজানো নাটক সাজিয়েছে।

সংবাদ সম্মেলনে সেলিম মিয়া জানান, গত ২৫ এপ্রিল পীর মহল্লা এলাকার বাসিন্দা মোছাঃ তাহেরা আক্তার জনৈক নাছির উদ্দিন রহিম এবং তার সহযোগী এনামুল হক সোহেল, জনি বক্স ও রনি বক্সের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, রহিম নিজেকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে তাহেরা আক্তারের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দেওয়ায় তার বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়।

সেলিম মিয়া বলেন, “তাহেরা আক্তারের ছেলে আমার রাজনৈতিক সহকর্মী হওয়ায় আমি এই অন্যায়ের প্রতিবাদ করি এবং তাদের আইনি সহায়তার চেষ্টা করি। এতেই ক্ষিপ্ত হয়ে নাছির উদ্দিন রহিম ও তার চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।”

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২৭ এপ্রিল হাসান আহমদ নামে এক তরুণকে কথিত অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় সেলিম মিয়া ও তাহেরা আক্তারের ছেলে রাফিকে পলাতক আসামি করা হয়েছে। সেলিম মিয়ার দাবি, এটি সম্পূর্ণ সাজানো।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কথিত অস্ত্র উদ্ধারের সময় চাঁদাবাজি মামলার আসামি জনি বক্স ওই তরুণকে জেরা করছেন। পুলিশ দাবি করছে এলাকাবাসী হাসানকে ধরেছে, কিন্তু মামলায় কোনো স্থানীয় ব্যক্তি বাদী না হয়ে পুলিশ কেন বাদী হলো? রহস্যজনকভাবে সেলিম মিয়ার বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এসআই বিধান কুমারকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

সেলিম মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “চাঁদাবাজির প্রতিবাদ করায় আজ আমাকে ঘরছাড়া করার চেষ্টা করা হচ্ছে।” তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বিশেষ করে এসআই বিধান কুমার এবং নাছির উদ্দিন রহিম চক্রের মধ্যকার কোনো যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পেতে গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার