admin
প্রকাশিত: 6:40 AM, September 7, 2026
প্রথম সাপ্তাহিক সভা উদযাপনের মধ্য দিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়া’। গত শনিবার সিলেট নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনের হলরুমে আয়োজিত সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আবুল কালাম রোটারি ঘণ্টা বাজিয়ে সভার আনুষ্ঠানিক সূচনা করেন।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান মো. আমিনুল ইসলাম। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং রোটারি প্রত্যয় পাঠ করান প্রেসিডেন্ট ইলেক্ট এএসএমজি কিবরিয়া। অতিথিদের ফুল দিয়ে বরণের পর মূল অনুষ্ঠান শুরু হয়।
রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার চার্টার সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পাস্ট প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিন। ধন্যবাদ জ্ঞাপন (ভোট অব থ্যাংকস) করেন পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. আব্দুল হাফিজ। পরবর্তীতে ক্লাব সেক্রেটারি রিপোর্ট পেশ করা হয়।
সভা চলাকালীন ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্লাবের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ইশতিয়াক জামান পিএইচডি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র কো-অর্ডিনেটর এডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর ফাইন্যান্স রোটারিয়ান কবির উদ্দিন, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট ড. শহিদুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব এডভাইজার রোটারিয়ান আব্দুল বাসিত এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী। এছাড়া সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার ২০২৬-২৭ বোর্ড অব ডিরেক্টরের চার্টার প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এএসএমজি কিবরিয়া, চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমেদ, চার্টার ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আমিনুল ইসলাম, চার্টার ট্রেজারার রোটারিয়ান পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ, চার্টার ক্লাব লার্নিং ফেসিলেটর রোটারিয়ান পিপি ডা. তানভিরুল আরেফিন, চার্টার জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, চার্টার বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক, চার্টার ডি নিউ জেনারেশন রোটারিয়ান রঞ্জিত দেবনাথ ময়না, চার্টার সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান মো. ফজল আহমেদ সাগর, চার্টার ডি ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান আয়েশা মনি, চার্টার ডি কমিউনিটি সার্ভিস রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস এবং চার্টার ডি ইন্টারন্যাশনাল সার্ভিস রোটারিয়ান কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও চার্টার মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান শামস-ই-আরেফিন, জাকরান আহমেদ ওয়ালিদ, নাজিব আহমেদ অপু, জামিল আহমেদ, দ্বোহা চৌধুরী, মো. নাজমুল আলম লিজন, মোঃ আব্দুল হালিম, মোশাহিদ আহমেদ রাহাত, রবিউল হাসান চৌধুরী, মো. মাহদী হাসান এবং অ্যাডভোকেট আবু ফাহাদ। সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও নৈশভোজের (স্পেশাল ডিনার) মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প