admin

প্রকাশিত: 3:31 PM, October 7, 2026

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ
  • টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে সাড়ে ২৭ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিলেটের একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সিলেট নগরের জিন্দাবাজার কাকলী শপিং মলের ‘লিগ্যাল এজ সলিউশন’ নামক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
অভিযুক্তরা হলেনÑ‘লিগ্যাল এজ সলিউশন’ ও ‘হোসেন এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী বিশ্বনাথ উপজেলার ওলংকারী গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে মো. মুক্তার হোসাইন (১ম বিবাদী) এবং তাঁর ভাগনে দক্ষিণ সুরমা উপজেলার নাজিরগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে ইমন আহমদ (২য় বিবাদী)।
অভিযোগ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য যেতে ইচ্ছুক ওই নারী গত ২০২৪ সালের ৭ অক্টোবর লিগ্যাল এজ সলিউশনের জিন্দাবাজার কার্যালয়ে যোগাযোগ করেন। এ সময় বিবাদীরা তাঁকে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৭ হাজার ৫০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা) চুক্তি নির্ধারণ করেন। চুক্তি অনুযায়ী একই দিনে ১ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। উভয় পক্ষের মধ্যে সম্পাদিত লিখিত চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ ছিলÑকোনো কারণে ভিসা প্রত্যাখ্যাত হলে বা বিদেশ পাঠাতে ব্যর্থ হলে পরবর্তী ১৫ দিনের মধ্যে সমুদয় অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে ভিসার ‘কস’ চলে এসেছে জানিয়ে ভুক্তভোগীকে দ্রুত অবশিষ্ট টাকা পরিশোধ করতে বলা হয়। বিবাদীদের কথায় বিশ্বাস স্থাপন করে ভুক্তভোগী নারী ও তাঁর স্বজনেরা ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিভিন্ন ধাপে ব্যাংক হিসাব ও ক্যাশ ডিপোজিটের মাধ্যমে মোট ২৭ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন।
তবে গত ২০২৫ সালের ২০ মার্চ ভুক্তভোগী নারীর ভিসা রিফিউজ (প্রত্যাখ্যাত) হয়। চুক্তি অনুযায়ী পাওনা টাকা ফেরত চাইলে বিবাদীরা নানা টালবাহানা শুরু করেন। সর্বশেষে গত ১৭ জানুয়ারি (২০২৬) ২ নম্বর বিবাদীর পিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো দায়ভার নিতে অস্বীকৃতি জানান। একই দিনে ১ নম্বর বিবাদী মোক্তার হোসেনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি টাকা ফেরত দিতে স্পষ্ট মানা করে দেন এবং আইনি ব্যবস্থা নিলে অজ্ঞাতনামা লোক দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী বলেন, “পূর্বপরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে আমার সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। বর্তমানে আমি চরম আর্থিক, পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি এর সুষ্ঠু বিচার ও অর্থ উদ্ধার চাই।”
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ

সিলেটে ‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে অভিযোগ ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ

টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্যে (ইউকে) ওয়ার্ক পারমিট ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে

ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা-জার্কাতা অংশীদারিত্ব জোরদারে ৫ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিলেটের সংবাদ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদারে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

সালুটিকর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, অতিষ্ঠ সেবাপ্রার্থীরা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি, অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে ভূমি সহকারী কর্মকর্তা

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।