admin

প্রকাশিত: 4:24 PM, July 31, 2026

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

স্টাফ রিপোর্টার:

প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত সাত মাসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের হাম শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া শিশু গোয়াইনঘাট উপজেলার শাহপুরের আব্দুল হামিদের এক বছর ১১ মাস বয়সি আব্দুল্লাহ আল আদিল। শিশুটি এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৩ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৮৬ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩ জন, হবিগঞ্জে ৬১ জন (এরমধ্যে ২জন রুবেলা), মৌলভীবাজারে ৩৩ জন এবং সুনামগঞ্জে ৩২৭ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। এর মধ্যে ১০৪ জন সন্দেহভাজন এবং ৬ জন পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছেন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সর্বশেষ সংবাদ

সেউতা সীমান্তে অভিবাসন সংকট  অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

সেউতা সীমান্তে অভিবাসন সংকট অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

‎‎আক্তার হোসেন: ‎‎বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম