admin
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
হিজড়াদের বাসস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, জেলায় কতজন হিজড়া রয়েছে, পূর্নাঙ্গ তালিকা দিলে, সে অনুযায়ী তাদের বাসস্থানের ব্যবস্থা গ্রহন করবেন। তাদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, যারা ব্যবসা বানিজ্য করতে আগ্রহী তাদেরকে তাদের রুচি অনুযায়ী ব্যবসার ধরন উল্লেখ্য করে আবেদন করতেও তাগিদ দিয়েছেন এবং সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
গতকাল বুধবার নগরের একটি অভিজাত হোটেলে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত “ব্যবধান দূরীকরণ: ন্যায়সঙ্গত পরিষেবার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হিজড়ারা সমাজের অংশ। তারা আমাদের বোন, তাদেরকে সৃষ্টিকর্তা ফুল ফেইজে সৃষ্টি করেন নাই। তাই বলে তাদেরকে অবহেলা করা যাবে না। তাদেরকে সমাজের অংশ হিসেবে গড়ের তোলার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, তাদেরকে কর্মী হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতিটি মানুষের অংশ হিসাবে গণ্য করতে হবে।
জেলা প্রশাসক বলেন, কর্মসংস্থানের জন্য কার কি ধরনের যোগ্যতা এবং কে কি কাজে পারদর্শিতা আছে তার একটি তালিকা তৈরি করে জমা দেওয়ার কথা বলেন। সে অনুযায়ী তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্থাটির সিলেটে অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহীনা আক্তার, জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুর রফিক, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জাহিন শাকিল ভূঁইয়া, সিলেট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সিলেট শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী। হিজড়াদের জীবনমান উন্নয়ন নিয়ে বন্ধুর কার্যক্রম তুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরে বক্তব্য রাখেন, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির অ্যাডভোকেসি ম্যানেজার মশিউর রহমান। এছাড়া বিভিন্ন দপ্তর ও এনজিও সংস্থা এবং হিজড়া জনগোষ্টির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট