admin
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৬
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গত শনিবার রাতে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় সিউকে চেয়ারম্যানের নিজ কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা গ্রহণ করে সিউকে চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি। সকল ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সিলেটের সামগ্রিক উন্নয়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন আশা প্রকাশ করে বলেন, রেজাউল হাসান কয়েস লোদীর সুদূরপ্রসারী ও যোগ্য নেতৃত্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন তিলোত্তমা নগরী গঠনে অনন্য ভূমিকা রাখবে। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ, মহানগরের সদস্য সচিব রাজীব কুমার দে, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, সবুজ তালুকদার, জেলার সদস্য বি পি দেব শুভ, মহানগরের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, সদস্য সুচিত্র চৌধুরী, জেলার সদস্য মনোজ কান্তি দেব, সুমন দাস, সুজিত দেব, জেলার সদস্য হিরন্ময় দেব, জয়দীপ চৌধুরী মাধব, দেবরাজ মজুমদার মান্না, সুব্রত চক্রবর্তী শুভ্র, মহানগরের সদস্য সায়মন সিনহা, লিটন সিংহ, পুলক চক্রবর্তী, শুভরাজ দেব, কার্তিক বৈদ্য প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত