admin
প্রকাশিত: 5:50 AM, August 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৯ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২২ আগস্ট লালবাজারস্থ আল-ফালাহ কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক তন্ময় আদিত্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০)-এর ৩২(১) ধারা অনুযায়ী একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ১০ আগস্ট নির্বাচন কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৯ সদস্যের কমিটির সভাপতি সুসেন্দ্র চন্দ্র সরকার, সহ-সভাপতি, মো: শাহীন রানা, সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, কোষাধ্যক্ষ মো: আব্দুল্লাহ, সদস্য মো: ছালেহ আহমদ, মঈন উদ্দিন, ইয়াহইয়া আহমদ, গোলজার আহমদ (জগলু) ও শ্রী চীন মনি বিশ্বাস। ফলাফল ঘোষণাপত্রে নির্বাচন কমিটির সভাপতি ছাড়াও সদস্য কাজী মো: শাহরিয়ার জাহান এবং গৌরাঙ্গ সরকার। এদিকে নবনির্বাচিত কমিটিকে আন্তুরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জেলা শাখার মহাসচিব ও সিলেট জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন।
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের
ফ্রান্স প্রতিনিধি: পাবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার
স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) হামলার শিকার হয়েছেন বলে
|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে