admin

প্রকাশিত: 4:59 PM, June 5, 2026

সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: আরিফুল হক চৌধুরী

সিলেটের সংবাদ ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স এবং স্থানীয় মানুষের নিঃস্বার্থ সহযোগিতায় এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার পরিধি বাড়াতে আমরা নানামুখী টেকসই পরিকল্পনা হাতে নিয়েছি, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবার মানসিকতাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যারা চিকিৎসা নিতে আসেন, তারা যেন কেবল ওষুধ নয়, বরং ডাক্তার ও নার্সদের আন্তরিক ব্যবহারের মাধ্যমেও সুস্থতা বোধ করেন। আমি হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গত বুধবার বিকাল ৩টায় সভা কক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম.এ. আহবাব এর সভাপতিত্বে ও ডা. আব্দুল মোক্তাদির কোরেশী সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী, ডা. মো: শামীমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংবাদিক আফতাব চৌধুরী, কোষাধ্যক্ষ এম.এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ সুমন বণিক, সদস্য ডা. মো: আলতাফুর রহমান, মো: সিদ্দিকুর রহমান এডভোকেট, মো: মুজিবুর রহমান শওকত, এ.কে.এম. আহাদুস সামাদ, বশিরুল হক, এ.এইচ.এম. মোস্তাকিম চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মো: নাসিম হোসেন, মো: ইমরান চৌধুরী, ডা. শামীম আহমদ, মো: হিজকিল গুলজার, তোফায়েল খান, এজাজ আহমদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু সহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরিশেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ ও চিকিৎসকেরা হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ও সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন