admin
প্রকাশিত: 8:46 AM, February 27, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নগরীতে চুরি, ছিনতাই ও রাহাজানি কোনোভাবেই বরদাশত করা হবে না। নাগরিকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশের মানুষ পরিবর্তনের আশায় বিএনপিকে ভূমিধস বিজয় উপহার দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা তাদের সেই প্রত্যাশা পূরণ করতে চাই। প্রত্যেক নাগরিক যাতে ঘর থেকে বের হয়ে কাজ শেষে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সেই নিশ্চয়তা দিতে হবে।”
তিনি আরও বলেন, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং যত্রতত্র পার্কিং বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। বিশেষ করে দক্ষিণ সুরমার যানজট নিয়ন্ত্রণে বাসস্ট্যান্ড ব্যতীত রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানো-নামানো সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেন তিনি। একটি ‘স্মার্ট নগরী’ গড়তে পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন সিসিক প্রশাসক।
সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে সভায় পুলিশ কমিশনার জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ৫০-৬০টি ভ্রাম্যমাণ টিম এবং প্রায় ১৭টি চেকপোস্টের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় পুলিশ প্রশাসন ছাড়াও র্যাাব-৯, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিআরটিএ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত
সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন
কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের
সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি