admin

প্রকাশিত: 4:35 AM, May 5, 2026

সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা

গুজবের ভিড়ে পেশাদার সাংবাদিকরাই সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারেন : শাবি ভিসি

স্টাফ রিপোর্টার:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, একটি রাষ্ট্রে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ যখন তাদের দায়িত্ব পালন করে, তখন গণমাধ্যমই সেই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। একজন সাংবাদিকের কলম যখন নির্মোহভাবে সত্য প্রকাশ করে, তখন তা শত কামানের গোলার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। আমরা এখন তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি। সোশ্যাল মিডিয়ার এই সময়ে তথ্যের দ্রæততা বাড়লেও ‘সঠিক তথ্য’ বা ‘ফ্যাক্ট চেকিং’ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গুজবের ভিড়ে সত্য আজ অনেক সময় ঢাকা পড়ে যায়। পেশাদার সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক পথ দেখাতে পারেন।
গতকাল সোমবার ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। এতে আরও বক্তব্য দেন শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সালিম মো. আব্দুল কাদির, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সদস্য সেলিম আউয়াল।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শাবি উপাচার্য বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের গর্ব। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জন জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিলেটের সাংবাদিকদের ভ‚মিকা অপরিসীম। আমরা গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানাই, কারণ তা আমাদের ভুল সংশোধন করে এগিয়ে যেতে সাহায্য করে। সাংবাদিকতা পড়াশোনা বাদ দিয়ে নয়। ভালোভাবে পড়াশোনা করতে হবে তারপরে সাংবাদিকতা। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা বলে দিয়েছি। তাদের প্রত্যেকেরই পয়েন্ট ৩ এর উপরে। সুতরাং ভালো অবস্থানে আছে।

তিনি আরও বলেন, কোনোভাবে কোনো সাংবাদিককে যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়। নিউজ কখনো পক্ষে আবার কখনো বিপক্ষে যাবে। মতের অমিল থাকতেই পারে। তাই বলে কারো ক্ষতি করা যাবে না। মুক্ত গণমাধ্যম দিবসে আশা করি গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে, গণমাধ্যম মুক্ত থাকতে পারবে বলে আমরা আশাবাদী।

সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সাংবাদিকরা সমাজের শত্রæ নয়, বরং দর্পণ। আমরা যদি স্বাধীনভাবে এবং কোনো ভীতি ছাড়াই কাজ করতে পারি, তবেই সমাজ ও রাষ্ট্রের সুশাসন নিশ্চিত হবে। বিগত সময়ের তুলনায় বর্তমানে সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি আশা করি, প্রশাসন ও নীতিনির্ধারক মহল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে আরও আন্তরিক হবেন।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহসভাপতি আতাউর রহমান আতা, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, একে কাওছার, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, ইফতেখার মো. নাবিল, লবীব আহমদ, মো. তাজুল ইসলাম, সন্দীপন শুভ, আব্দুল হান্নান, লোকমান আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, প্রতি বছর ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। সিলেট প্রেসক্লাব সোমবার এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার