admin

প্রকাশিত: 2:26 PM, August 22, 2026

সিলেট প্রেসক্লাব পরিদর্শনে পিআইবি মহাপরিচালক তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ ও অপসাংবাদিকতা রোধে গুরুত্বারোপ

সিলেট প্রেসক্লাব পরিদর্শনে পিআইবি মহাপরিচালক তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ ও অপসাংবাদিকতা রোধে গুরুত্বারোপ

সিলেটের সংবাদ ডেস্ক:

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ গতকাল শুক্রবার দুপুরে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের বিস্তৃতি এবং অপসাংবাদিকতা রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকরা পিআইবি মহাপরিচালকের কাছে তৃণমূল পর্যায়ে পিআইবির প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে কার্যকর উদ্যোগ কামনা করেন। জবাবে ফারুক ওয়াসিফ বলেন, এসব বিষয়ে পিআইবি তৎপর রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর সারাদেশে সাংবাদিকদের জন্য প্রায় ৭ হাজার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইবি সবসময় পাশে থাকবে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিলেট প্রেসক্লাব পরিদর্শনে আসায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ধন্যবাদ জানান সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর। তিনি সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. ফয়ছল আলম, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স, ডেইলি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি এবং দৈনিক ভোরের ডাকের জেলা সংবাদদাতা আব্দুল হান্নান।


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন সিলেট

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই প্রভাবশালী

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে চাঞ্চল্যের

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে দেওয়া

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি