admin
প্রকাশিত: 11:01 AM, October 26, 2026
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
রোববার (২৬ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহসভাপতি মো. বেলাল উদ্দিন ও শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহসাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু এবং সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২০ অক্টোবর মঙ্গলবার সংগঠনের বিশেষ সাধারণ সভার মাধ্যমে সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক সেলিম আহমদকে তাঁদের পদ থেকে অপসারণ করা হয়েছে। তাঁদের দাবি, ২০ অক্টোবরের পর থেকে সাবেক সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদকের নামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি এবং পরিচালিত বিভিন্ন কার্যক্রমের সাংগঠনিক কার্যকারিতা নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট বিভাগ গণদাবি পরিষদের প্যাড ব্যবহার করে তথাকথিত সাবেক সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদকের বিভিন্ন বিবৃতি প্রচার এবং বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার ও সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় ও প্রবাসী নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদেরকে সাবেক সভাপতি ও সাবেক দপ্তর সম্পাদকের প্রচারিত বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও গণমাধ্যমের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শিগগিরই সাধারণ সভার মাধ্যমে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পুনর্গঠনসহ নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন আহমেদ: অর্থনৈতিক ও যোগাযোগের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সিলেট-ছাতক রেলপথটি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর পর
মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূললক্ষ্য ও ব্রত: ব্যারিস্টার সালাম স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের
সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করেছিল চলন্তিকা ক্রীড়া চক্র। লক্ষ্য ছিল খেলাধুলার বিকাশ, তরুণদের
অনৈতিকভাবে ফিরেছেন আজীবন বহিষ্কৃত সায়েক স্টাফ রিপোর্টার: শতবর্ষী ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাব এখন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও কতিপয় প্রভাবশালীদের দখলদারিত্বে জিম্মি
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয়
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।