admin
প্রকাশিত: 4:27 PM, June 23, 2026
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বিএনপি আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে সরকার পরিচালনা করছে। অনৈতিক কর্মকান্ডের পথ প্রশ^স্ত করতে সিলেটের জনবান্ধব ও জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে। ডিসি সারওয়ার মাদক নির্মুল, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ফান্ড গঠন, প্রবাসীদের আবাসন পরিকল্পনা, ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভুমিকা পালনের মাধ্যমে সিলেটবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। সর্বশেষ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিলেট বিএনপি শীর্ষ নেতাদের সমন্বয়ে শাহজালাল (র.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে দানের ৩টি ডেগ সিলগালা করেন এবং সরকারী দানবাক্স স্থাপন করেন। এর প্রেক্ষিতে ডিসি সারওয়ারকে প্রত্যাহার করার ঘটনায় সিলেটবাসী বিস্মিত ও ক্ষুব্ধ। সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ করছেন। এধরনের একজন জনবান্ধব ও জনপ্রিয় ডিসিকে হঠাৎ করে প্রত্যাহার করা কোনোভাবেই কাম্য নয়। এতে একদিকে তার সম্মান ক্ষুন্ন হয়েছে, অপরদিকে ভালো কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে দলীয় বিবেচনায় ডিসি পোস্টিং দেওয়া হতো, এখনও তা দেখতে পাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি পরিবর্তনের প্রত্যাশা করেছিলো। কিন্তু সরকার মেধা ও দক্ষতার বিপরীতে গিয়ে অতীতের মতো দলীয় বিবেচনারই পুনরাবৃত্তি দেখে জাতি হতাশ। সিলেটের ডিসির ক্ষেত্রেও একই ধরণের সিদ্ধান্তে সিলেটবাসী মর্মাহত হয়েছে। রাষ্ট্র ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে ডিসিরা ভালো কাজে নিরুৎসাহিত হবে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে ডিসিকে পুনরায় স্বপদে বহাল রাখার দাবী জানাচ্ছি।
তিনি গতকাল সোমবার সিলেট মহানগর জামায়াতের কর্র্মপরিষদের সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, নগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন