admin

প্রকাশিত: 5:31 PM, January 29, 2026

সিলেট-২ আসনকে মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে: তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনকে মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হবে: তাহসিনা রুশদীর লুনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বাংলাদেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময় আমাদের প্রয়োজন এমন নেতৃত্ব, যারা উন্নয়নের অর্থ বোঝে, মানুষের অধিকার বোঝে এবং দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে জানে। বিএনপি সবসময় উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাস করে।’ তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে অবকাঠামো উন্নয়ন হবে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তব অগ্রগতি আসবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শহর ও গ্রাম সব জায়গায় সমান উন্নয়নের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে। সিলেট-২ আসনকে একটি উন্নয়নের রুল মডেলের জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’

ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে রাস্তা-ঘাট উন্নয়নের পাশাপাশি মানুষের মর্যাদা, ন্যায়বিচার এবং নিরাপদ ভবিষ্যৎ করবে। বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, অর্থনীতি শক্তিশালী হবে, আর সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।’ এজন্য তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারি সেন্টারে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি রেলস্টেশন সম্মূখে ধানের শীষের প্রতীকের সমর্থনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র নেতা মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই,জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, সেবুল মিয়া,জালাল উদ্দিন, কাওছার আহমদ, মো. বেলাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান, যুবদল নেতা মাসুক আহমদ, সৈয়দুর রহমান, নুর আলী,নজরুল ইসলাম, গোলাম আকবর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা সালমান আহমদ, আবদুর রহিম প্রমূখ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন