admin
প্রকাশিত: 11:43 AM, July 1, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলায় আজ ‘টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমেনুল হক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিফাত হোসেন মাহমুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ কর্মি, গবেষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাউসবোট সমূহকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, হিজল-করচসহ দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন জোরদার করা, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ, নির্ধারিত নৌপথ (রুট) অনুসরণ নিশ্চিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে হাওরের পরিবেশ দূষণ প্রতিরোধ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ সম্পদ রক্ষা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বক্তারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট