admin
প্রকাশিত: 3:25 PM, September 18, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে বালুবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু একই উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকের ঘাটের উদ্দেশে রওনা হন শিপু মিয়া।
পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলে নৌকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের চাচা সম্রাট মিয়া বলেন, শিপু রাতে বাড়িতে ছিলেন। ভোরে ওঠে বালুবাহী নৌকা নিয়ে রওনা দেন। পথে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তার অকাল মৃত্যু হয়।
তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছেন।
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
নয় মাসে নিভে গেল শাবিপ্রবির তিন শিক্ষার্থীর প্রাণ আল-আমিন মিয়া: হাসিমুখে ঘর থেকে বেরিয়েছিলেন তারা। কারও গন্তব্য ছিল সিলেটের অপার
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার যানজটমুক্ত দ্রুত যোগাযোগের জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল। প্রতিদিন গড়ে আড়াই থেকে তিন লাখ যাত্রী স্বাচ্ছন্দ্যে এই বৈদ্যুতিক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে শিপু মিয়া (৩৫) নামে বালুবাহী নৌকার মাঝির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি ফার্মেসির ফ্রিজ ভর্তি মেয়াদোর্ত্তীণ ওষুধ
সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও চিকিৎসাসেবা
বিশ্বনাথ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলেও, সিলেটের বিশ্বনাথ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দেখা দিয়েছে হযবরল অবস্থা। পৌরশহরের বিভিন্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত