admin

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

সুনামগঞ্জে হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রধান ও বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জে হিফজুল কুরআন সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রধান ও বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জ শহরের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আবাবিল হিফজুল কুরআন একাডেমী, ষোলঘর-এর ৫ জন ছাত্র চলতি হিজরি বর্ষে (১৪৪৭ হিজরি) পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছেন। এই উপলক্ষে গতকাল শনিবার মাদরাসা প্রাঙ্গণে হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর যারা হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন তারা হলেন, হাফিজ মোঃ সাব্বির হোসেন, হাফিজ মোঃ নাহিয়ান নাবিল, হাফিজ মোঃ আমির উদ্দিন, হাফিজ মোঃ ইসহাক তালুকদার, হাফিজ মোঃ কয়েস আহমদ। আবাবিল হিফজুল কুরআন একাডেমী ও আবাবিল নূরানি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেকাবাদ জামে মসজিদের খতিব হাফিজ আতাউর রহমান লস্কর, কাজির পয়েন্ট জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস আহমদ গুলেনূর, শায়খুল ইসলাম হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক, হাফিজ হেলাল আহমদ, সিনিয়র উস্তাদ মাওলানা মুফতি মোবাশ্বির আলী। এছাড়াও অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল বাসিত, হাফিজ মাইনুল হাসান এবং হাফিজ আবু তাহের মিসবাহসহ অন্যান্য উলামায়ে কেরাম ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত আবেগঘন পরিবেশে ৫ জন নতুন হাফেজের মাথায় মর্যাদার পাগড়ি পরিয়ে দেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা একটি বড় নেয়ামত এবং এই হাফেজরা সমাজের আলোর মশাল হিসেবে কাজ করবেন। পরিশেষে হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

চার দিনের সফরে প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে আসছেন আজ

স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

কানাইঘাটে কারিগরি প্রতিষ্ঠান স্থাপনে সংসদে ইতিবাচক ইঙ্গিত

ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক-কোম্পানি গঞ্জ সেতুর সংযোগ সড়ক উঁচু করনের দাবিতে

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথের খাজাঞ্চিতে সিসি ঢালাই সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

মহানগর জামায়াতের উলামা বিভাগের কর্মী শিক্ষাশিবির গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও আনুগত্য

ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান

করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে