admin

প্রকাশিত: 11:46 AM, March 15, 2026

সুরমা রক্ষায় এখনই সচেতন হতে হবে: সিসিক প্রশাসক

সুরমা রক্ষায় এখনই সচেতন হতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় স্বচ্ছ ও প্রাণবন্ত সুরমা নদী বর্তমানে পলিথিন ও নান্দনিকতাহীন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি। সুরমা নদীকে রক্ষা করতে হলে নগরবাসীকে এখনই সচেতন হতে হবে।

গতকাল শনিবার দুপুরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সুরমা রিভার ওয়াটারকিপার সিলেটের উদ্যোগে চাঁদনীঘাট এলাকায় আয়োজিত ‘সুরমার দূষণ’ শীর্ষক আর্ট ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন, অপরিকল্পিত নগরায়নের ফলে সুরমার দুই তীর এবং অস্তিত্ব আজ হুমকির মুখে। সিলেট শহরের ছোট-বড় অন্তত ৫০টি খাল ও ছড়া বর্তমানে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, সিসিক বিভিন্ন সময় নদী ও খাল উদ্ধারে উদ্যোগ নিলেও বর্ষা মৌসুমের কারণে অনেক সময় কাজ শেষ করা সম্ভব হয় না।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “শহরকে সুন্দর ও বাসযোগ্য করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে। তবে শুধু সিটি কর্পোরেশনের একার চেষ্টায় শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। নাগরিকরা যদি দায়িত্বশীল না হন, তবে সকাল-বিকেল পরিষ্কার করেও কোনো লাভ হবে না।”

তিনি আরও জানান নগরজুড়ে ব্যাপক সচেতনতা কার্যক্রম শুরু করা হবে।

সুরমা রিভার ওয়াটারকিপার ও ‘ধরা’ সিলেটের সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী কিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক, সিসিক-এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, পরিবেশকর্মী অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী ও অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন ‎ ‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রানু দত্তকে

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জৈন্তাপুরে গভীর রাতে সারী-২ নদীতে অভিযান বালু উত্তোলনের বোমা মেশিন জব্দ

জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটে বিডি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার শারদা হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

ককটেল ও চোরাগুপ্তা হামলা করে আপাকে দেশে আনা যাবে না : এমপি এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ প্রতিটি মানুষই শ্রমিক,

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

বাণিজ্য-শিক্ষা-স্বাস্থ্যে সহযোগিতা বাড়াতে ঢাকা-ইসলামাবাদ আলোচনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই

সিলেটকে দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহরে পরিণত করার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ